April 7, 2026, 2:57 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রথম করোনা রোগী সনাক্ত

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এই প্রথম বারের মত এক গৃহিনির করোনা সনাক্ত হয়েছে। সোমবার রাতে উপজেলা প্রশাসন উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের ওই গৃহীনির বাড়ীটি লগডাউন করে দিয়েছেন। এদিকে এ ঘটনা এলাকায় জানাজানি হলে মানুষ আতংকিত হয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার সাংবাদিকদের বলেন, ওই গৃহীনি সোমবার বিকেলে ঢাকা থেকে বরিশাল এসে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে তার নমুনা পরীক্ষা করে পজেটিভ রির্পোট পান। বর্তমানে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেসনে রয়েছে। ঢাকা থেকে আসার সময় গৃহিনির সাথে তার স্বামী , ৮ বছরের একটি ছেলে ও আড়াই বছরের একটি মেয়ে ছিল। গৃহীনির স্বামী শিশু দু’টিকে তার এক আত্মীয়’র মাধ্যমে কলাপাড়ায় পাঠিয়ে দেয়। তবে ওই শিশু দু’টি সহ বাড়ীর অন্যান্যদের নমুনা সংগ্রহের জন্য মঙ্গলবার সকালে দিকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে ঐ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
এ ব্যাপারে চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিন্টু তালুকদার জানান, পরিবারটি ঢাকায় থাকতেন। গৃহিনি করোনা সনাক্ত হওয়ার পর শিশু দু’টি কে এলাকায় পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শিশু দু’টি এলাকায় আসার সাথে সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যর মাধ্যমে বাড়ীটিতে ফ্লাগ টানিয়ে লগডাউন করে দেয়া হয়েছে ।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল জানান, লগডাউনের ঘটনা সঠিক। তবে বাড়ীর সকলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, এ উপজেলায় মোট ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হলেও এ পর্যন্ত ১৯ জনের রিপোর্ট এসেছে । তবে সবার রিপোর্টই নেগেটিভ বলে জানা গেছে ।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর