মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাজিরা ৯ নং ওয়ার্ডে খেজুর তলা মোড়ে ডিলার জনাব মোঃ নুরুজ্জামান সরকারের অধীনে ভিজিডি কার্ড ধাড়ি অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৮এপ্রিল ২০২০ইং)”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি করোনা ভাইরাসের জন্যে দুইশত ৫০ জন পরিবারের খাদ্য তালিকায় ৯ নং ওয়ার্ডের ভিজিডি কার্ডের সদস্যদের প্রতি জনকে ১০ কেজি চাল বিতরন করেন। ৯ নং ওয়ার্ডে ভিজিডি কার্ডের সদস্যদের মোঃ নুরুজ্জামান সরকারের ডিলার পয়েন্টে জনসমাগম সচেতনতা বজায় রেখে শুসৃংখল ভাবে প্রতি জনকে ১০ কেজি করে চাল বিতরন করেন। সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুইশত ৫০ জন সদস্যদের কার্ড ধাড়ি হতদরিদ্রদের মাঝে মাথা পিছু ১০ কেজি করে চাল দেয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন, খাদ্য পরিদর্শক কুড়িগ্রাম সদর জনাব মোঃ পারভেজ হোসেন, ডিলার জনাব মোঃ নুরুজ্জামান সরকার এবং অন্যান্য অতিথিবৃন্দ গন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল