April 13, 2026, 6:54 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আখাউড়ায় করোনা ভাইরাস আক্রান্তদের খোঁজে ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী প্রতিনিধি সিজান সোহাগ

মোহাম্মদ সালাউদ্দিন, অনুসন্ধানী প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রশাসনের পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন লিঃ বাংলাদেশ ক্রাইম পেট্রোল বিডি’র অনুসন্ধানী প্রতিনিধি সিজান খাঁন সোহাগ।
গত ২৩/৪/২০ইং তারিখ হতে আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন আদেশকে অমান্য করে বহিরাগতদের আনাগোনার বিষয়ের ওপর নজরদারি দিয়ে ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী প্রতিনিধির বিশেষ অবজারভেশনে উঠে আসে ভবঘুরে কয়েকজন মানুষের নামের তালিকা।
ক্রাইম পেট্রোল বাংলাদেশ অনুসন্ধানী প্রতিনিধি আক্রান্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ করেন এবং ত্বরান্বিত পদক্ষেপ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষণাৎ মেডিকেল টিমের মাধ্যমে তাদের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করছেন ইতিমধ্যেই আখাউড়া রেলওয়ে স্টেশনের সুলতান নামক একজন ভবঘুরে ব্যক্তির করোনা  ভাইরাস পজেটিভ আসাকে কেন্দ্র করে আখাউড়া রেলওয়ে স্টেশনকে বিশেষভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ক্রাইম পেট্রোল বিডি অনুসন্ধানী প্রতিনিধি মনে করেন প্রশাসনের পাশাপাশি নিজ নিজ অবস্থানে থেকে সাংবাদিক মানবাধিকারকর্মী ও অনন্য স্বেচ্ছাসেবক সংগঠন গুলো যদি প্রশাসনকে সহযোগিতা করে তাহলে অবশ্যই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কবে আসবে।
আজ আখাউড়া রেলওয়ে স্টেশনের করোনা পরীক্ষায় পজিটিভ আশা রোগীর সংস্পর্শে থাকা আরো দুইজনকে করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ করেন তারই পাশাপাশি সন্দেহজনক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১৭ সদস্য কে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন প্রশাসনের পাশাপাশি সচেতন মহলের সহযোগিতা এই মুহূর্তে অতি জরুরি সাধারণ মানুষ যদি একটু সচেতন হয় তাহলে অবশ্যই আমরা করোনা ভাইরাস থেকে নিজেদের বাঁচাতে পারবো ইনশাআল্লাহ আক্রান্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকতে ও বাহিরে ঘুরাফেরা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর