April 7, 2026, 9:01 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

যশোরে এ পর্যন্ত ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

যশোরে নতুন করে আরো দশজনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো।সোমবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে যশোরসহ আশপাশের আরো দুটি জেলার সন্দেহভাজন মোট ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮টির পজেটিভ রেজাল্ট পাওয়া যায়। অন্য আটজন করোনা পজেটিভ শনাক্ত হয় ঝিনাইদহের। এই জেলা থেকে পাঠানা ২৩টি নমুনা এদিন পরীক্ষা করা হয়।এছাড়া মাগুরা জেলার দুটি নমুনা পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট আসে।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআরসহ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে ইমেইল করা হয়েছে।যবিপ্রবি জেনোম সেন্টারে এখন বৃহত্তর যশোরের চার জেলার করোনা সন্দেহভাজন রোগীদের শরীর থেকে সংগৃহিত নমুনা পরীক্ষা করা হচ্ছে। বৃহত্তর কুষ্টিয়ার তিন জেলার নমুনাও এখানে কয়েকদিন পরীক্ষা করা হয় ৷

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর