শেখ মোঃ নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ
বর্তমান সময়ের করোনা পরিস্থিতিতে দিশেহারা প্রতিটি পরিবার। কর্মহীন অবস্থায় আর্থিক অনাটনে নানাবিধ সমস্যায় জর্জরিত স্বল্প, মাধ্যবিত্ত ও দিন মজুরেরা। সরকারের বিভিন্ন প্রকারের আর্থিক সহায়তার প্রনোদনা থাকলেও কিছু কিছু পরিবার, ব্যক্তি এ সকল আর্থিক সুবিধা ও সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হন । নিজের আত্মসম্মানবোধ সামাজিক মর্জাদাকে সামনে রেখে পেটে ক্ষুদা মুখে লাজ নিয়েই নানাবিধ অভাব অনাটন আর পারিবারিক কষ্ট নিয়ে দিন যাপন করেন অনেকেই। তাদের মাঝে অন্যতম মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমগণ। মসজিদ পরিচালনা কমিটির নির্ধারিত নামমাত্র সম্মানি এবং বিভিন্ন প্রকার হাদিয়া তাদের একমাত্র আয়ের উৎস। যদিও বছরের পবিত্র রজমান মাসে তাদের এ হাদিয়া বা সম্মানি একটু বেশী হয়ে থাকে। কিস্তু এ বছরের করোনা পরিস্থিতির জন্য সে পরিবেশ তৈরী হচ্ছেনা। প্রতিটি পরিবারের ৪-৫ জন সদস্য নিয়ে তারা ভীষন চিন্তায় আছেন । কিভাবে পরিবারের প্রতিটি সদস্যর জন্য প্রয়োজনীয় উপকরন, চিকিৎসা,ঔষধসহ নিত্য প্রয়োজনীয় উপকরন তুলে দিবেন। তাদের এ না বলা কথা গুলো জানার বা শোনার প্রয়োজন মনে করেন না সমাজের বিত্তবানেরা। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের আকুল আবেদন, এ দুরবস্থায় যেন তিনি একান্তভাবে তাদের পাশে দাড়ান। প্রতিটি বিষয়ের প্রতি নজর রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। তাঁর একটা নির্দেশে ঘুচে যেতে পারে সকল মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের পরিবারের দুঃখ কষ্টগুলো। তারা যেন নিশ্চিন্ত মনে পবিত্র মাহে রমাজনে মহান আল্লাহর ইবাদাত করতে পারেন এবং পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল