March 24, 2026, 10:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনার কারণে সৌদিতে ঈদের নামাজও বাড়িতে পড়ার পরামর্শ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ফাইল ছবি

করোনার কারণে সৌদি আরবে বাড়িতে তারাবিহ নামাজ আদায়ের নির্দেশনার পর এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রে একই পরামর্শ দেয়া হয়েছে।দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ এমন পরামর্শ দিয়েছেন। খবর রয়টার্সের।শেখ আবদুল আজিজ বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজও বাড়িতে আদায় করতে বলা হয়। গত মাসের মাঝামাঝি সৌদিতে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পবিত্র মদিনায় মসজিদে নববিতে ইফতার বিতরণের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পবিত্র হজ নিয়েও এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।প্রসঙ্গত শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৮০ এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর