March 24, 2026, 9:09 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনা পরিস্থিতিতে আসন্ন রমজানেও ফিলিস্তিনের সব মসজিদ বন্ধ রাখার ঘোষণা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গ্রান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইন। ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে আসন্ন রমজান মাসে আল আকসাসহ ফিলিস্তিনের সব মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।গত ১৫ এপ্রিল ২০২০ ইং তারিখ বুধবার দেশটির গ্রান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসাইন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।গত ১৫ এপ্রিল ২০২০ ইং তারিখ বুধবার সকালে এক বিবৃতিতে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য মসজিদ বন্ধ রাখার যে ঘোষণা আগে দেয়া হয়েছিল, তা রমজানেও বলবৎ থাকবে।কেবল বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে।এর আগে সৌদি আরবেও আসন্ন রমজানে মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার।গত ১২ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গালফ নিউজের খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, মক্কা ও মদিনা মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকবে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না।সৌদির ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। ওমরাহও বন্ধ রাখা হয়েছে।আমরা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করব গাজা আল আন অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর