March 24, 2026, 11:36 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলাপাড়ায় তাবলিগ জামাতের ২৯জন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় তবলীগ জামাত থেকে ফেরা ২৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে অধিকাংশ ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় তবলীগ জামাত থেকে বৃহস্পতিবার ভোর রাতে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল থেকে এদের ১০জনের একটি দলকে নাচনাপাড়া গ্রামের পীর বাড়ির মসজিদে এবং চারজনের একটি দলকে খেপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১৫ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়াও চারজনের হোম কোয়ারেন্টাইন মহিপুর থানা পুলিশ নিশ্চিত করেছে। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এবং উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার এখবর নিশ্চিত করেছেন।
ঢাকা, নারায়নগঞ্জ থেকে ফিরে আসা তবলীগ জামাত গ্রæপটির আমির মোহাম্মদ হেমায়েত উদ্দিনের বরাত দিয়ে ইউএনও জানান, এই দলের মোট ৫০ জন সদস্য ছিল। যারা এখনও কোয়ারেন্টাইনে আসেনি তাদের তালিকা সংগ্রহ করে প্রত্যেকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ইতোপূর্বে আরও ৯ জন হোম কেয়ারেন্টাইনে রয়েছেন। এনিয়ে কলাপাড়ায় মোট ৩৮ জনের কোয়ারেন্টাইন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর