আরিফুল ইসলাম সুজন,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিশ্ব এখন আতঙ্কে করোনার।সেই আতঙ্কে আতঙ্কিত কুড়িগ্রামের চিলমারীও।প্রতি বছ রের ন্যায় চিলমারীর ব্রহ্মপুত্রে এবারের পহেলা এপ্রিল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অষ্টমীর স্নান। কিন্তু করোনা প্রতিরোধে সরকারের সিন্ধান্ত মোতাবেক গণ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবারের অষ্টমীর স্নান বন্ধ ঘোসনা করা হয়েছে। এবং যেন কোথাও গণ সমাবেশ না হয় সে জন্য সকলকে সর্তক থাকার জন্যও বলা হয়েছে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার,এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন যেহেতু করোনা প্রতিরোধে গণসমাবেশ, অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম বন্দ করা হয়েছে তাই এবারে ব্রহ্মপুত্রে অনুষ্ঠিত অষ্টমীর স্নানের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ মার্চ ২০২০/ইকবাল