March 25, 2026, 2:36 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সেই টাকা অসহায়দের জন্য অনুদান দিলেন কক্সবাজারের উখিয়ার নবদম্পতি

মোঃ শাহাদত হোসেন,চট্রগ্রাম বিভাগীয় প্রধানঃ

নবদম্পতি। ছবি: সংগৃহীত

করোনার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সেই টাকা অসহায়দের জন্য অনুদান দিলেন কক্সবাজারের উখিয়ার নবদম্পতি।তারা হলেন উখিয়া কুতুপালং এলাকার বখতিয়ার উদ্দীন মেম্বারের ছেলে হেলাল উদ্দীন ও রাজাপালং ইউনিয়নের ডিগলিয়াপালং এলাকার আবদুর রহিমের মেয়ে উম্মে সালমা।গত ২৭ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ছিল।করোনার কারণে তা বাতিল করে অসহায়দের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন এই নবদম্পতি।দুটি ফান্ডে এই টাকা দিয়েছেন।বিষয়টি হেলাল উদ্দিন নিজেই প্রাইভেট ডিটেকটিভকে  জানান।জানা গেছে, উখিয়া কুতুপালং এলাকার বখতিয়ার উদ্দীন মেম্বারের ছেলে হেলাল উদ্দীনের তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী হেলাল উদ্দীন ও উম্মে সালমার বিয়ের আনুষ্ঠানিকতা ছিল গত  ২৭ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার।উখিয়া পালং গার্ডেনে এই আয়োজন হওয়ার কথা ছিল।দাওয়াত ছিল ১ হাজার ৫০০ অতিথির।এর মধ্যে করোনার কারণে গণ জমায়েত নিষিদ্ধ এবং লকডাউন হওয়ায় হেলাল উদ্দীন তার বিয়ের আনুষ্ঠানিকতা বাতিল করেন।বিয়ের আনুষ্ঠানিকতার অর্থ অসহায় মানুষদের জন্য দেন হেলাল উদ্দীন দম্পতি।এ ব্যাপারে জানতে চাইলে যুবক হেলাল উদ্দীন বলেন, দীর্ঘদিন পূর্বে পরিকল্পনা মোতাবেক বিয়ের সব ধরনের আয়োজন ছিল ২৭ মার্চ।কিন্তু করোনার কারণে শুধু আকদ সম্পন্ন করা হয়েছে।সেখানে দুই পরিবারের মাত্র কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।তিনি বলেন, দেশের এমন পরিস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা ভালো লাগবে না।তাই কিছু অর্থ অনুদান দিয়ে আমরা অসহায় মানুষের কষ্টের ভাগীদার হলাম।তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে বড় পরিসরে বৌভাত অনুষ্ঠান করা হবে ।কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন প্রাইভেট ডিটেকটিভ কে  জানান, নিম্ন আয়ের মানুষকে সহায়তা দিতে গঠিত করোনা সহায়তা তহবিলে হেলাল-সালমা নবদম্পতি ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।এটি একটি ভালো উদ্যোগ, তাদের মতো সবাইকে হতদরিদ্র মানুষের জন্য এগিয়ে আসা দরকার বলে মনে করেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর