April 6, 2026, 11:01 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ইবি দেয়াল লিখায় মানচিত্রে ১৯ প্রেক্ষাপট

ইবি দেয়াল লিখায় মানচিত্রে ১৯ প্রেক্ষাপট

mostbet

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বপ্ন সাহিত্য পর্ষদের আয়োজনে ‘একটি মানচিত্রের ইতিহাস’ শীর্ষক দেয়াল লিখন উন্মোচন করা হয়েছে। মানচিত্রে ১৯৭১ সালের বিজয় লাভ পর্যন্ত মোট ১৯ টি প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১২ টায় টিএসসিসির করিডোরে এ দেয়াল লিখন উন্মোচন করা হয়।
দেয়াল লিখন উন্মোচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, টিএসসিসির পরিচালক ড. মোঃ বাকী বিল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. শাহাদৎ হোসেন আজাদ এবং সহকারী প্রক্টর মোঃ সাজ্জাদুর রহমান টিটু উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিল স্বপ্ন সাহিত্য পর্ষদের সভাপতি জি কে সাদিক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ কল্পনা, দপ্তর সম্পাদক আইনুন নাহার, কার্যনির্বাহী সম্পাদক আবু নাঈম, এনামুল হক, সাধারণ সদস্য মিজানুর রহমান ও সোহেল।

Share Button

     এ জাতীয় আরো খবর