April 6, 2026, 5:48 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সুস্থতার জন্য প্রতিদিন গাজর

সুস্থতার জন্য প্রতিদিন গাজর

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

তাজা গাজর কুচি করে তৈরি করে ফেলতে পারেন চমৎকার সালাদ। গাজরের তরকারী অথবা হালুয়াও খেতে সুস্বাদু। প্রতিদিন নিয়ম করে এক গ্লাস গাজরের রস পান করতে পারেন। মোট কথা, সুস্থ থাকলে নিয়মিত গাজর খাওয়ার বিকল্প নেই। সুস্বাদু গাজর পুষ্টিগুণে ঠাসা। জেনে নিন নিয়মিত গাজর খাওয়া জরুরি কেন।

গাজর

চোখ ভালো রাখতে

দৃষ্টিশক্তি ভালো রাখে বহু ভিটামিনে ভরপুর গাজর। গাজরে থাকা ভিটামিন এ এবং উপকারী বিটা ক্যারোটিন চোখের ক্ষমতা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে ছানি পড়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে।

ক্যান্সারের ঝুঁকি কমায়

শরীর থেকে সব ধরনের টক্সিক উপাদান বের করে দিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায় গাজর।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাজরের জুড়ি নেই। গাজরে থাকা ভিটামিন বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়। বিশেষ করে, শীতকালে সর্দি-জ¦রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয় এই উপকারী সবজিটি।

হার্ট সুস্থ রাখতে

১০০ গ্রাম গাজর থাকে দিনের চাহিদার প্রায় ৩৩ শতাংশ ভিটামিন এ, ৯ শতাংশ ভিটামিন সি এবং ৫ শতাংশ বি৬। সেই সঙ্গে থাকে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। এই সবকটি উপাদান হার্টের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে গাজর।

ত্বকের যত্নে

শীতকাল মানেই খসখসে ত্বক। এ সময় নিয়মিত গাজর খেলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত থাকে। গাজরে থাকা একাধিক ভিটামিন এবং মিনারেল ত্বকের রুক্ষতা ও বলিরেখা দূর করতে কার্যকর।

Share Button

     এ জাতীয় আরো খবর