February 11, 2026, 7:17 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় স্বামীসহ পরিবারের সদস্যদের পাশবিক নির্যাতনে টগরি (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩০শে সেপ্টেম্বর) পরিবারের সদস্যরা টগরিকে অচেতন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত টগরির ভাই মজনুর দাবি, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার সুকাশ ইউনিয়নের হাঁসপুকুরিয়া গ্রামের মৃত মহাতাবের ছেলে মানিকের(৩৮) সাথে ডাহিয়া ইউনিয়নের পানলি গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে টগরির বিয়ে হয়। নেশাগ্রস্থ মানিক যৌতুকের জন্য মাঝে মধ্যেই টগরির উপরে শারীরিক নির্যাতন চালাত। শুক্রবার দিবাগত রাতে এবং শনিবার সকালে তার উপর আবার শারীরিক নির্যাতন চালায়।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।
Share Button

     এ জাতীয় আরো খবর