April 6, 2026, 8:51 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মামা কর্তৃক ধর্ষিতার সন্তান প্রসব

মামা কর্তৃক ধর্ষিতার সন্তান প্রসব

গাজীপুর প্রতিনিধি

mostbet

গাজীপুরের শ্রীপুরে মামা কর্তৃক ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী (১৩) কন্যা সন্তান প্রসব করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই ফুটফুটে বাচ্চা জন্ম নেয়।

নির্যাতিতার বাবা জানান, দুপুরে তার মেয়ের ব্যাথা শুরু হয়। রাতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে বলেন।

চিকিৎসক ইসরাত জাহান জানান, হাসপাতালে আনার পর শিশুটিকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সে স্বাভাবিকভাবে প্রসব করে।

হাসপাতালে আনার পর থেকে ইউএনও সার্বক্ষণিক নবজাতক ও তার মায়ের খোঁজ রাখছেন। তিনি নবজাতককে নতুন জামাও কিনে দিয়েছেন।

ইউএনও রেহেনা আকতার জানান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে নির্যাতিতার চিকিৎসা, আইনি সহায়তা, শিক্ষা ও ভরণপোষণসহ সব দায়িত্ব নেওয়া হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর ওই ঘটনায় তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের হুমায়ুন কবির ও আমান উল্লাহর বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার মা।

এর মধ্যে হুমায়ুন নির্যাতিতার আপন মামা ও আমান উল্লাহ হুমায়ুনের খালাতো ভাই।

গত ১৯ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে হুমায়ুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর