April 7, 2026, 1:14 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আন্ত:জেলা মহিলা কাবাডি শুরু

আন্ত:জেলা মহিলা কাবাডি শুরু

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল শুরু হয়েছে আন্ত:জেলা মহিলা কাবাডি প্রতিযোগিতা ২০১৯। ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের ডিআইজি (এ্যাডমিনিস্ট্রেশন এ- ডিসিপ্লিন) হাবিবুর রহমান বিপিএম (বার, পিপিএম (বার)। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার। এ ছাড়া মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থি ছিলেন। অনুর্ধ-১৫ বছরের এ টুর্নামেন্ট ১৯টি জেলার মোট ২২৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। গতকালকের খেলায় নড়াইল জেলা ২-০ পয়েন্টে ফরিদপুর, রাঙ্গামাটি ২-০ পয়েন্টে ময়মনসিংহকে, রংপুর ২৭-২১ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে। এ ছাড়া কুমিল্লার বিপক্ষে ওয়াক ওভার পায় জামালপুর জেলা। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো- হবিগঞ্জ, গোপালগঞ্জ,, ঢাকা, রংপুর, বরিশাল, নড়াইল, কিশোরগঞ্জ, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, রাঙ্গামাটি, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া এবং রাজবাড়ী জেলা।

Share Button

     এ জাতীয় আরো খবর