April 7, 2026, 7:58 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

তৃতীয়বারের মত উইজডেনের ‘লীডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হলেন কোহলি

তৃতীয়বারের মত উইজডেনের ‘লীডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হলেন কোহলি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এক নাগারে তৃতীয়বারের মত উইজডেনের ‘লীডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গতকাল প্রকাশিত সংখ্যায় এ কথা বলা হয়েছে। ৩০ বছর বয়সী কোহলি ছাড়াও এ তালিকায় আছেন ইংল্যান্ডের জন বাটলার, স্যাম কারান, কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের অধিনায়ক ররি বার্নস এবং ইংল্যান্ড মহিলা দলের ট্যামি বিউমন্ট। এর আগে ভারতীয় দলের ২০১৪ সালের ইংল্যান্ড সফরে মাত্র ১৩৪ রান করা কোহলি গত বছর ইংলিশদের মাটিতে পাঁচ টেস্ট সিরিজে ৫৯ অধিক গড়ে ৫৯৩ রান করে এ তালিকায় স্থান নিশ্চিত করেন।

উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন,‘ পরাজিত দল হওয়া সত্ত্বেও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে নিজের সক্ষমতা দেখিয়েছেন। যা তিনি ২০১৪ সালে পারেননি।’ ‘বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে তার ব্যাটিং ছিল তাৎপর্যপূর্ণ। ৫০ ওভার ফর্মেটে তার ফর্ম নতুন পর্যায়ে উঠে আসায় সেটা সম্ভব হয়েছে।’ ২০১৮ সালে ক্রিকেটর তিন ফর্মেটে ১১ সেঞ্চুরিসহ ৬৮ দশমিক ৩৭ গড়ে ২৭৩৫ রান করে গত জানুয়ারীতে টেস্ট ও ওয়ানডেতে আইসিসির বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হন কোহলি। সিমিত ওভারে ১২৯১ রান করা ভারতের স্মৃতি মন্দন্দা মহিলা বিভাগে লীডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন। টানা দ্বিতীয়বার লীডিং টি-২০ ক্রিকেটার নির্বাচিত হন আফগানিস্তানের রশিদ খান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর