মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ফুলবাড়ীতে স্কুলে পড়া ক্ষুদে শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে পড়া
লেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী করতে ক্রিকেট ব্যাট বিতরণ করেন দিনাজপুর ফুলবাড়ী পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক। আজ ৩এপ্রিল বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার মাঠে পৌর এলাকার ২০টি ক্রিকেট টিমের মাঝে ক্রিকেট ব্যাট বিতরন করা হয়। এসময় পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,পৌর কাউন্সিল আব্দুল জব্বার মাসুদ.মোতালেব হোসেন,গোলাফ্ফর হোসেন,হারান দত্ত,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান রতন,পৌর স্টাফ সাইফুল উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩এপ্রিল ২০১৯/ইকবাল