April 6, 2026, 6:43 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বিশ্বকাপ দল নিয়ে চিন্তিত ল্যাঙ্গার

বিশ্বকাপ দল নিয়ে চিন্তিত ল্যাঙ্গার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর আগুনে ফর্মে আছে অস্ট্রেলিয়া। সিরিজগুলো দিয়ে তারা সফলভাবে বিশ্বকাপ প্রস্তুতিও শেষ করে রেখেছে। সমস্যা বেঁধেছে অন্য জায়গায়। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরার অপেক্ষায় থাকায় দল গঠনে বেশ ভাবতে হবে ম্যানেজমেন্টকে। অ্যারন ফিঞ্চের মতো একই সুরে গলা মেলালেন কোচ জাস্টিন ল্যাঙ্গার।

এমন অবস্থায় কয়েকজন যে হতাশ হতে যাচ্ছেন তা জানিয়ে দিয়েছেন ল্যাঙ্গার, ‘সত্যি করে বলতে কয়েকজন খেলোয়াড় হতাশ হতে যাচ্ছেন।’

এই দুর্ভাগা খেলোয়াড়রা যে বাদ পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ল্যাঙ্গার মনে করছেন ১৫ সদস্যের দল গঠন করাটা সহজসাধ্য কোনও কাজ হবে না, ‘দিন যত যাচ্ছে ১৫ সদস্যের স্কোয়াড আমার কাছে আরও স্পষ্ট হয়ে আসছে। নির্বাচকদের বেলাতেও একই অবস্থা। বিষয়গুলো পরিষ্কার হয় যত বেশি করে ম্যাচ দেখা যায়। সে হিসেবে আমরা কঠিন কাজের মুখোমুখি হয়ে আছি।’

ওয়ার্নার, স্মিথ টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর দলটার অবস্থা ছিলো বিবর্ণ। এক বছরেরও বেশি সময় পার হয়ে গেছে সিরিজ জয়ের মুখ দেখছিলো না। কিন্তু নাটকীয়ভাবে দলটি মোড় নেয় ভারতের বিপক্ষে সিরিজে। ২-০ তে পিছিয়ে পড়েও পরের তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। যেই ধারা ধরে রাখে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষেও। ৫টি ওয়ানডে জিতে তারা জয়ের ধারায় রয়েছে টানা ৮ ওয়ানডেতে।

Share Button

     এ জাতীয় আরো খবর