April 6, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

কিন রোনালদোর কাছে শিখছেন

কিন রোনালদোর কাছে শিখছেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে ইউরো বাছাই শুরু করেছে ইতালি। দলকে জেতানোর পথে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী মোয়েস কিন। ফুটবলে আরও রেকর্ড ভাঙতে চান তিনি। তিনি অনুপ্রাণিত হচ্ছেন জুভেন্টাস সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে দেখে। তার কাছ থেকে অনেক কিছু শিখছেন এই তরুণ ফরোয়ার্ড।

৫০ বছরেরও বেশি সময় পর দেশের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন কিন। প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি, এভাবে এগিয়ে যেতে চান ক্যারিয়ারের বাকি সময়। কিনের বিশ্বাস, জুভেন্টাসে রোনালদোর সঙ্গে খেলার সুযোগ তাকে বিকশিত করছে।

গত ৮ মার্চ উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের শুরুর একাদশে প্রথম জায়গা পান কিন। সিরি ‘এ’ তে এটি ছিল তার তৃতীয় ম্যাচ। রোনালদোর অনুপস্থিতিতে ৪-১ গোলে জয়ের এই ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন তিনি। এরইমধ্যে সবার আস্থা পেতে শুরু করেছেন কিন।

রোনালদোর সঙ্গে থেকে নিজেকে আরও এগিয়ে নিতে চান কিন, ‘আমি তার কাছ থেকে শিখি, প্রত্যেক দিনই। ট্রেনিংয়ের মাধ্যমে আমার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা বলছি আমি। অনেক রেকর্ড ভাঙার আছে, আমি সেগুলো ভাঙতে প্রস্তুত।’ গোল ডটকম

Share Button

     এ জাতীয় আরো খবর