April 6, 2026, 3:18 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আইসিসি টি-টোয়েন্টি দলের ক্যাপ রুমানার

আইসিসি টি-টোয়েন্টি দলের ক্যাপ রুমানার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গতবছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন রুমানা আহমেদ। সেই স্বীকৃতির স্মারক অবশেষে হাতে পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। পেয়েছেন আইসিসি একাদশের ক্যাপ।

২০১৮ সালের শেষ দিনে বর্ষসেরা দল ঘোষণা করেছিল আইসিসি। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো আইসিসি স্কোয়াডে জায়গা পান রুমানা।

মূলত বোলিংয়ের পারফরম্যান্সেই একাদশে জায়গা পেয়েছিলেন রুমানা। গতবছর ২৪ ম্যাচে এই লেগ স্পিনার নিয়েছিলেন ৩০ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছিলেন কেবল ৪.৭৮।

ভারতের লেগ স্পিনার পুনম যাদবই কেবল তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছিলেন; ২৫ ম্যাচে ৩৫টি।

গতবছর মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে বড় অবদান ছিল রুমানার। মালেয়েশিয়ায় এশিয়া কাপ জয়ের অবিস্মরণীয় সাফল্যে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন রুমানা। আয়ারল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে নিয়েছিলেন ৪ ম্যাচে ৪ উইকেট।

পাশাপাশি ব্যাট হাতেও রুমানা খারাপ করেননি গতবছর। ১৯ ইনিংসে করেছিলেন ২২৯ রান।

Share Button

     এ জাতীয় আরো খবর