April 6, 2026, 10:59 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

উদানার টর্নেডো ইনিংসের পরও সিরিজ দ.আফ্রিকার

উদানার টর্নেডো ইনিংসের পরও সিরিজ দ.আফ্রিকার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ঝড়ো ফিফটিতে দলকে লড়াইয়ে পুঁজি গড়ে দিলেন রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডাসেন। রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারানো শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরালেন ইসুরু উদানা। তবে তার টর্নেডো ইনিংসের পরও বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ১৮১ রানের বড় লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৬৪ রান করে শ্রীলঙ্কা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মারক্রামকে হারায় দক্ষিণ আফ্রিকা। শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন হেনড্রিকস ও ফন ডার ডাসেন।

শুরুতে একটু সময় নেন দুই ব্যাটসম্যান। প্রথম চার ওভার থেকে আসে মাত্র ২০ রান। এরপর শট খেলতে শুরু করেন দুই জনই। দ্রুত এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৪৬ বলে ৯ চারে ৬৫ রান করা হেনড্রিকসকে স্লোয়ার বলে ফিরিয়ে ১১৬ রানের জুটি ভাঙেন লাসিথ মালিঙ্গা।

তিন ছক্কা আর চারটি চারে ৪৪ বলে ৬৪ রান করা ফন ডার ডাসেনকে বোল্ড করে বিদায় করেন আকিলা দনাঞ্জয়া। সেখান থেকে দলকে ১৮০ রানে নিয়ে যান জেপি দুমিনি। ফাফ দু প্লেসির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান দুটি করে ছক্কা-চারে অপরাজিত থাকেন ৩৩ রানে।

রান তাড়ায় শুরুটা একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ওভারে আভিশকা ফার্নান্দো ও কুসল মেন্ডিসকে ফিরিয়ে দেন ডেল স্টেইন। চতুর্থ ওভারে পরপর দুই বলে নিরোশান ডিকভেলা ও কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন ক্রিস মরিস।

শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে পথ দেখাতে পারেনি মিডল অর্ডার। ভাগ্যকে পাশে পাওয়া উদানা বিস্ফোরক ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। ইনিংসের শুরুতে দুমিনিকে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। দুমিনির বলেই মারক্রামের হাতে ধরা পড়েও বেঁচে যান ‘নো’ বলের কল্যাণে।

কদিন আগে ওয়ানডে সিরিজে পেয়েছিলেন ওই সংস্করণে ক্যারিয়ারের প্রথম ফিফটি। এবার টি-টোয়েন্টিতে পেলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৯। আগের ১১ ইনিংস মিলিয়ে করেছিলেন ৫৩ রান। এক ইনিংসেই সেই রান ছাড়িয়ে গেলেন।

কয়েকবার অল্পের জন্য উদানার ক্যাচ যায়নি ফিল্ডারের কাছে। কাজে লাগিয়েছেন বাজে বলগুলো। শেষ পর্যন্ত ৪৮ বলে ছয় ছক্কা ও আট চারে খেলেছেন অপরাজিত ৮৪ রানের দারুণ এক ইনিংস। দক্ষিণ আফ্রিকায় কিভাবে ব্যাটিং করা উচিত টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য  যেন উদাহরণ হয়ে থাকল তার এই ইনিংস।

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মরিস ৩ উইকেট নেন ৩২ রানে। দুটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও স্টেইন।

আগামী রোববার জোহানেসবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে শেষ হবে তাদের দক্ষিণ আফ্রিকা সফর।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৮০/৩ (মারক্রাম ৩, হেনড্রিকস ৬৫, ফন ডার ডাসেন ৬৪, দুমিনি ৩৩*, মিলার ৯*; মালিঙ্গা ১/২৬, উদানা ১/৩৯, দনাঞ্জয়া ১/৩১, ভ্যান্ডারসে ০/২৫, থিসারা ০/৪৫, কামিন্দু ০/১২)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৪/৯ (ডিকভেলা ২০, ফার্নান্দো ০, মেন্ডিস ৪, থিসারা ২২, অ্যাঞ্জেলো ১১, ডি সিলভা ১০, উদানা ৮৪*, দনাঞ্জয়া ১, মালিঙ্গা ৮, ভ্যান্ডারসে ০*; স্টেইস ২/৩৪, মরিস ৩/৩২, সিপামলা ০/৪২, প্রিটোরিয়াস ১/২২, শামসি ২/১৬, দুমিনি ০/১৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রাসি ফন ডার ডাসেন

Share Button

     এ জাতীয় আরো খবর