April 6, 2026, 9:47 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বাংলাদেশের বিদায় ভারতের কাছে হেরে

বাংলাদেশের বিদায় ভারতের কাছে হেরে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টানা দ্বিতীয়বার সাফ মহিলা ফুটবলের ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পূরণ হলো না তা। বুধবার সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামি ২২ মার্চ ফাইনালে নেপালের মুখোমুখি হবে ভারত।

নেপালের বিরাটনগরে শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে প্রথমার্ধেই ভারত ৩ গোলে এগিয়ে যায়। ১৮ থেকে ৩৬ মিনিটের মধ্যে বাংলাদেশের জালে তিনবার বল জড়িয়েছে ভারত। প্রথম গোলটি হয়েছে কর্নার থেকে। গোলরক্ষক রুপনা চাকমা লাফিয়ে উঠেও ঠিকমতো বলের নাগাল পাননি, দালিমা চিবার বল পেয়ে লক্ষ্যভেদ করেছেন অনায়াসে।

২৩ মিনিটে স্কোরলাইন হয় ২-০। গোলরক্ষক রুপনা চাকমার ডান দিক থেকে ইন্দুমতি কাথিরেসান ব্যবধান দ্বিগুণ করেন। ২ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ৩১ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করেছিল। যদিও ফরোয়ার্ড সাবিনার শট প্রতিপক্ষের গোলরক্ষকের গ্রিপে জমা পড়ে।

৩৬ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও চাপে ফেলে দেয় বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইন্দুমতি করেন নিজের দ্বিতীয় গোল।

৩ গোলে এগিয়ে থেকে বিরতির পর ভারতের আক্রমণ অব্যাহত থাকে। যদিও চতুর্থ গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ সময় পর্যন্ত। ইনজুরি টাইমে মনিষা প্লেসিং শটে লক্ষ্যভেদ করলে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সমান্তরালে ফাইনাল নিশ্চিত হয়ে যায় ভারতের।

Share Button

     এ জাতীয় আরো খবর