April 7, 2026, 12:25 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিকুর

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মুশফিকুর

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের অনুশীলন শেষে মুশফিকের ব্যাপারে রোডস বলেন, ‘ইনজুরিতে পড়ার পর আজই (গতকাল) প্রথম ব্যাট হাতে নেটে অনুশীলন করলো মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে তাকে ব্যাটিং করানোর চেষ্টা করেছি। কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, তখনই লিগামেন্টের আশপাশে ব্যথা অনুভব করেছে সে। সত্যি বললে, দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা হবে না।’ দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ব্যথা অনুভব করেছেন তামিম। তাই তামিমকে নিয়ে হঠাৎ শংকা তৈরি হয় বাংলাদেশ শিবিরে। তবে তামিমের খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন রোডস, ‘আজ (গতকাল) হালকা অনুশীলন করেছে তামিম। কিছুটা ব্যাথা অনুভব করছে সে। তবে সে ভালো অবস্থায় আছে। হ্যামিল্টনে দুই ইনিংসে অনেক ব্যাটিং করেছে এবং ২০০ রান করেছে। সে ভালো আছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর