April 7, 2026, 12:37 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জয় দিয়ে শুরু করলো ইংল্যান্ড

জয় দিয়ে শুরু করলো ইংল্যান্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টম কারানের বোলিং ও জনি বেয়াস্টোর ব্যাটিং নৈপুন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করলো সফরকারী ইংল্যান্ড। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে শুরুতে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। শাই হোপ ৬, ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় ক্রিস গেইল ১৫ ও শিমরোন হেটমায়ার ১৪ রান করে ফিরেন। এরমধ্যে দুই উইকেটই ছিলো টম কারানের। ৫ ওভারে ৩ উইকেট হারানোর ধাক্কাটা পরবর্তীতে সামাল দেন ড্যারেন ব্র্যাভো ও নিকোলাস পুরান। ব্র্যাভো সর্তক থাকলেও দ্রুত রানের চাকা ঘুড়ানোর চেষ্টা করেন পুরান। এই জুটির কল্যাণেই শতরানে পৌছায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দলীয় ১০১ রানে জুটি ভেঙ্গে যায়। ১টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ২৮ রান করে আউট হন ব্র্যাভো। ৫১ বলে ৬৪ রানের জুটি ছিলো ব্র্যাভো-পুরানের।

ব্র্যাভো ফিরে গেলেও, এক প্রান্ত আগলে ওয়েস্ট ইন্ডিজকে লড়াকু স্কোর এনে দেয়ার পথে হাটছিলেন পুরান। একপর্যায়ে টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। হাফ-সেঞ্চুরি তুলে ৫৮ রানে থামেন পুরান। ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৭ বলে নিজের ইনিংস সাজান পুরান। এ ছাড়া শেষদিকে অ্যাশলে নার্সের ৮ বলে অপরাজিত ১৩ রানে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের পুঁিজ পায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের কারান ৩৬ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে ৩২ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ১১ ও জো রুট শুন্য রানে থামেন। তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামাল দেন বেয়ারস্টো ও অধিনায়ক ইয়োইন মরগান। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫১ রান। কিন্তু এই জুটি থেকে আসা বেশিরভাগ রানই এসেছে বেয়ারস্টোর কল্যাণে। এ সময় ২০ বলে ৩৬ রান করেন তিনি। ৮ রান করে থেমে যান মরগান। মরগানের বিদায়ের কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরেন বেয়ারস্টো। ৯ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেয়ারস্টো। ফলে দলীয় ১০৩ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ৫১ বলে জয়ের জন্য ৫৮ রান প্রয়োজন পড়ে ইংলিশদের। পঞ্চম উইকেটে ৩৭ বল মোকাবেলা করে ৫০ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয়ের পথ সহজ করে ফেলেন জো ডেনলি ও স্যাম বিলিংস। ডেনলি ৪টি চারে ২৯ বলে ৩০ ও বিলিংস ১০ বলে ১৮ রানে আউট হন। দলীয় ১৫৩ রানে ডেনলি ও ১৫৪ রানে বিলিংস ফিরলেও, ডেভিড উইলি ও কারান ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। উইলি ১ ও কারান ২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেল ২৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের বেয়ারস্টো। সেন্ট কিটসে আগামি ৮ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০।

Share Button

     এ জাতীয় আরো খবর