April 7, 2026, 1:31 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপে আইসিসির পাক-ভারত ম্যাচ বাতিলের দাবি নাকচ

বিশ্বকাপে আইসিসির পাক-ভারত ম্যাচ বাতিলের দাবি নাকচ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআিই। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে একঘরে করার জন্যও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির কাছে আর্জিও জানায় সংস্থাটি। বিসিসিআই এর সেই দাবি চূড়ান্তভাবে নাকচ করে দিল আইসিসি।

দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বিসিসিআইকে জানিয়ে দেন, ভারতের আবেদন মানা আইসিসির পক্ষে সম্ভব নয়। দুবাইতে আইসিসির ত্রৈমাসিক বৈঠক শেষে এই সিদ্ধান্ত ভারতকে জানিয়ে দেয়া হয়।

এমনকি বর্ণবৈষম্য ইস্যুতে যেভাবে দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করা হয়েছিল সেই প্রসঙ্গ টেনেও পাকিস্তানকে কোণঠাসা করার পরিকল্পনা করেছিল বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসন। কিন্তু সেই দাবিও খারিজ করে দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনো একটি দেশের বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি আইসিসির এখতিয়ার বহির্ভূত।আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও দুই মেয়াদে বিসিসিআই এর সভাপতির দায়িত্বে ছিলেন। এরপরও ম্যানচেস্টারে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ১৬ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল ইস্যুতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে বড় ধাক্কাই খেল ভারত।

Share Button

     এ জাতীয় আরো খবর