April 7, 2026, 11:49 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর বড় লাফ র‌্যাঙ্কিংয়ে

তামিম-মাহমুদউল্লাহ-সৌম্যর বড় লাফ র‌্যাঙ্কিংয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ইনিংস ব্যবধানে হারলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন তিন ব্যাটসম্যানই।

চোটের কারণে দুটি টেস্ট সিরিজ বাইরে থাকার পর এই ম্যাচ দিয়েই আবার ফিরেছেন তামিম। খেলেছেন ১২৬ ও ৭৪ রানের ইনিংস। ১১ ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার উঠেছেন পঁচিশে। সাকিব আল হাসানকে টপকে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তামিমই। চোটের কারণে খেলতে না পারা সাকিবের অবস্থান ২৮।

দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা ১৪৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ এগিয়েছেন ১২ ধাপ। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক উঠেছেন ক্যারিয়ার সেরা ৪০তম অবস্থানে।

প্রথম টেস্ট সেঞ্চুরিতে সৌম্য করেছেন ১৪৯ রান। ২৫ ধাপ এগিয়ে বাঁহাতি ব্যাটসম্যান এখন ৬৭ নম্বরে। বাংলাদেশের অন্য ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম আছেন ৩২ নম্বরে, মুমিনুল হক ৩৫ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে মাহমুদউল্লাহ উঠেছেন ৬৩ নম্বরে।

Share Button

     এ জাতীয় আরো খবর