April 7, 2026, 7:52 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

২০০ কোটি টাকা ক্ষতি হবে পাক-ভারত ম্যাচ বাতিলে

২০০ কোটি টাকা ক্ষতি হবে পাক-ভারত ম্যাচ বাতিলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগামী ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে বিসিসিআই। এজন্য আইসিসির কাছে আর্জি জানিয়েছে তারা। তবে আইসিসি জানিয়েছে এই ম্যাচ বাতিল হলে সংস্থাটির ক্ষতি হবে ২০০ কোটি টাকা।ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ব্যাপার। এমন ম্যাচে দর্শকের সংখ্যা বরাবর রেকর্ড সংখ্যক থাকে। ফলে সম্প্রচার প্রতিষ্ঠানেরও বড় লাভ হওয়ার আশা থাকে। তাই এই ম্যাচ বাতিল হলে শেষ পর্যন্ত আইসিসিরই ক্ষতি।

আইসিসির তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচে ৪০-৪৫ কোটি টাকা আসতে পারে টিকিট বিক্রি থেকে। প্রায় ১৩৫-৪০ কোটি টাকার কাছাকাছি আয় হতে পারে টিভি সম্প্রচার, বিজ্ঞাপন থেকে। সব মিলিয়ে লাভের অঙ্কটা ২০০ কোটি টাকার মতো।

নিয়ম অনুযায়ী, পুরো অর্থ আইসিসির ঘরে জমা পড়ার কথা। আর সে জন্যই বিসিসিআইকে বোঝানোর চেষ্টা করছে আইসিসি। এই ম্যাচ না হলে লোকসানের সম্মুখিন হতে পারে ভারতীয় বোর্ডও। কারণ, টিভি সম্প্রচারে বিজ্ঞাপনী আয়ে জিএসটির পরিমাণ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।

 

Share Button

     এ জাতীয় আরো খবর