April 7, 2026, 7:49 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মিরাজের রেকর্ড রান দেওয়ার ডাবল সেঞ্চুরিতে

মিরাজের রেকর্ড রান দেওয়ার ডাবল সেঞ্চুরিতে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ডাবল সেঞ্চুরি ছুঁয়ে যখন ইনিংস ঘোষণা করলেন কেন উইলিয়ামসন, সবচেয়ে বেশি হাঁফ ছেড়ে বাঁচলেন হয়তো মেহেদী হাসান মিরাজ। আরেকটু হলেই যে তার রান খরচ ছুঁতে চলেছিল আড়াইশ! অনাকাক্সিক্ষত এক রেকর্ডে অবশ্য এই অফ স্পিনারের নাম উঠে গেছে আগেই।

নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ৪৯ ওভারে ২৪৬ রান দিয়েছেন মিরাজ। এক ইনিংসে এত রান দেননি বাংলাদেশের আর কোনো বোলার।

অস্বস্তির এই রেকর্ড থেকে মিরাজ মুক্তি দিয়েছেন তাইজুল ইসলামকে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৬৭.৩ ওভার বোলিং করে এই বাঁহাতি স্পিনার দিয়েছিলেন ২১৯ রান। তাইজুলের খরুচে বোলিংয়ের ওই ইনিংসে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৭১৩ রানে। এবার মিরাজকে গুঁড়িয়ে নিউ জিল্যান্ড ইনিংস ছেড়েছে ৬ উইকেটে ৭১৫ রানে।

রান দেওয়ার ডাবল সেঞ্চুরি নেই এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারের। এর আগে রেকর্ডটি ছিল যৌথভাবে মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর। ২০০৭ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ৪৫ ওভারে ১৮১ রান দিয়েছিলেন রফিক। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে ৪৮ ওভারে ঠিক ১৮১ রানই দেন সোহাগ।

এক ইনিংসে রান দেওয়ার বিশ্বরেকর্ডে মিরাজের জায়গা এখন ছয়ে। সেই ১৯৩৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান দিয়েছিলেন চাক ফ্লিটউড-স্মিথ। রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ার সাবেক এই চায়নাম্যান বোলারের।

১৯৯৭ সালে কাছাকাছি গিয়েছিলেন রাজেশ চৌহান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৮ ওভারে ২৭৬ রান দিয়েছিলেন ভারতীয় অফ স্পিনার।

রেকর্ডের একটি বিব্রতকর জায়গায় অবশ্য মিরাজই সবার ওপরে। ইনিংসে কমপক্ষে ৪৫ ওভার বোলিং করে ওভারপ্রতি পাঁচের বেশি রান দেওয়া টেস্ট ইতিহাসে একমাত্র বোলার তিনি। ওভারে গড়ে ৫.০২ করে রান দিয়েছেন মিরাজ। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় ওভারপ্রতি ৪.৭৯ করে রান দিয়েছিলেন খান মোহাম্মদ। ৫৪ ওভার বোলিং করে পাকিস্তানি পেসার গুনেছিলেন ২৫৯ রান।

Share Button

     এ জাতীয় আরো খবর