April 7, 2026, 4:50 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন জয়াসুরিয়া

নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন জয়াসুরিয়া

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দুর্নীতিবিরোধী অভিযানে সাহায্য না করার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনৎ জয়াসুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। কিন্তু জয়াসুরিয়া নিজে কি ভাবছেন এ ব্যাপারে? নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে বক্তব্য দিয়েছেন জয়াসুরিয়া, ‘আমাকে আইসিসি বলেছিল সিমকার্ড আর আইফোন জমা দিতে। কিন্তু আমার কাছে মনে হয়েছে আইসিসি আমার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তারা আমার কাছে যেসব জিনিস চাচ্ছিল তার মধ্যে আমার ব্যক্তিগত অনেক জিনিসপত্র ছিল, তাই আমি দিতে রাজি হইনি। আমার দুর্ভাগ্য, আইসিসির দুর্নীতিবিরোধী কমিটি আমার কাছে যেসব তথ্য চেয়েছিল, আমি সব দিয়েছি। তবুও তারা আমাকে অভিযুক্ত করেছে, যদিও আমার বিরুদ্ধে কোনো ম্যাচ গড়াপেটা, দুর্নীতি কিংবা গুরুত্বপূর্ণ গোপন তথ্যাদির অপপ্রয়োগ ঘটানোর কোনো অভিযোগ নেই।’

নিজের ব্যক্তিত্ব ও সততার সঙ্গে জয়াসুরিয়া কখনো আপোশ করেননি, এই ব্যাপারেও করছেন না বলে জানিয়েছেন তিনি, ‘আমি আমার পুরো ক্যারিয়ারে কখনই আমার আত্মসম্মান ও ব্যক্তিত্বের সঙ্গে আপোশ করিনি। সব সময় নিজের দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েছি সবচেয়ে বেশি। আর বিশ্বব্যাপী যারা ক্রিকেট ভালোবাসেন, তারা এ ব্যাপারে জানেন সবচেয়ে বেশি।’

ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি, ‘আমি শ্রীলঙ্কার জনগণকে ধন্যবাদ জানাই, যারা এই কঠিন পরিস্থিতিতে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আইসিসির দুর্নীতিবিরোধী কমিটিকেও আমার ধন্যবাদ, আমাকে শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। আমার দুই আইনজীবীর প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই।’ দুর্নীতিবিরোধী অভিযানে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে (এসিইউ) সাহায্য না করে বরং তাদের কাজে বাধা সৃষ্টি করেছেন বলেও অভিযোগ আছে জয়াসুরিয়ার নামে। যার ফলাফল এই শাস্তি। এই দুই বছর ক্রিকেট সম্পর্কিত কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি। এই অপরাধে তাঁর সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা পাঁচ বছরের নিষেধাজ্ঞা। কিন্তু জয়াসুরিয়ার ‘অতীতের ভালো আচরণ’-এর কথা মাথায় রেখে শাস্তি কমিয়ে দুই বছর করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর