April 7, 2026, 4:50 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মুশফিকের খেলা নিয়ে সংশয়

মুশফিকের খেলা নিয়ে সংশয়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামি ২৮ ফেব্রুয়ারি। মাত্র ২৪ দিনের মধ্যে তিন ম্যাচে মোট ১৫ দিন খেলতে হবে বাংলাদেশকে। স্বল্প সময়ের মধ্যে এত বড় মিশন শুরুর আগে ফিটনেসই সবচেয়ে বেশি ভাবাচ্ছে বাংলাদেশকে। এরইমধ্যে দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইনজুরির কারণে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ বাদ পড়েছেন দল থেকে। এখন মুশফিকের ইনজুরিতে যোগ হয়েছে নতুন মাত্রা। পাঁজরের পুরনো চোটটা আগেই ছিল। তার সঙ্গে চলমান সিরিজে সাইড স্ট্রেইন ও কব্জির চোট সঙ্গে যুক্ত হয়েছে। এ অবস্থায় মুশফিকের খেলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং দলের কোচ স্টিভ রুডস।

তিনি বলেন, মুশফিকের কব্জিতে একটা সমস্যা আছে। যেহেতু সমস্যা আছে তাই ব্যবস্থা নেয়া হবে। যদি বলেন সে কি এই সিরিজে আছে বা নাই? তবে আমি উত্তর দেব, দুঃখিত এটা আমি জানি না।

স্বল্প সময়ের মধ্যে তিনটি ম্যাচ খেলা নিয়ে রুডস বলেন, ১৫ দিনের ক্রিকেট খেলা নিয়ে ভাবছি। কারণ এই মিশনটা শেষ করতে হবে ২৪ দিনের মধ্যে। সিরিজ ইনজুরির পর এটি অবশ্যই দুশ্চিন্তার। সিরিজের ফলাফলে এটা অবশ্যই প্রভাব ফেলবে। তবে আমরা একটি দুর্দান্ত মেডিকেল টিম পেয়েছি এবং তারা ফিটনেসের ভিত্তিতে একটি সেরা একাদশ গঠনে অবশ্যই সহযোগিতা করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর