April 7, 2026, 2:43 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সাদমান প্রস্তুতির পারফরম্যান্স টেস্টেও দেখানোর আশায়

সাদমান প্রস্তুতির পারফরম্যান্স টেস্টেও দেখানোর আশায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রস্তুতি ম্যাচের ৮ দিন আগে পা রেখেছেন নিউ জিল্যান্ডে। পেয়েছেন মানিয়ে নেওয়ার, অনুশীলনের সুযোগ। সাদমান ইসলামের ধারণা, সেটিই কাজে লেগেছে প্রস্তুতি ম্যাচে। বাঁহাতি ওপেনারের আশা, প্রস্তুতি ম্যাচে নিজের ও দলের এই পারফরম্যান্স দেখা যাবে টেস্ট সিরিজে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের ব্যাটিং খুব সুবিধা না করতে পারলেও টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে ভালো হয়েছে ব্যাটিং। দুই দিনের ম্যাচের প্রথম দিনে শনিবার লিংকনে বাংলাদেশ তুলেছে ৪১১ রান।

দলের প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন এ দিন। চার ব্যাটসম্যান করেছেন ফিফটি। অন্যান্যের অনুশীলনের সুযোগ দিতে চার জন স্বেচ্ছায় নিয়েছেন অবসর। দলের সর্বোচ্চ ৬৭ এসেছে সাদমানের ব্যাট থেকে।

প্রতিপক্ষ নিউ জিল্যান্ড একাদশের বোলিং আক্রমণ অভিজ্ঞ ছিল না খুব একটা। একমাত্র তারকা ছিলেন যিনি, সেই ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন বোলিং করেছেন কেবল ৪ ওভার। তবে দিন শেষে সাদমান জানালেন, অন্য বোলাররাও যথেষ্ট ভালো ছিল। এদিনের পারফরম্যান্সকে টেস্ট সিরিজে বয়ে নিতে চান এই ওপেনার।

“আজকে ব্যাটিংয়ে খুব ভালো আত্মবিশ্বাস এসেছে যে কিভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে, ধারণা হয়েছে। আজেক দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।”

“আজকে যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজকে প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই। আশা করি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।”

ওয়ানডে সিরিজে দলের প্রস্তুতির ঘাটতি ফুটে উঠেছে প্রবলভাবে। বিপিএল শেষেই ছুটতে হয়েছিল সবাই। কঠিন কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ পায়নি দল। ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি কয়েকজন। সিরিজ জুড়ে সেই ঘাটতি ছিল প্রকাশ্য।

তবে টেস্ট দলের যারা ওয়ানডেতে ছিলেন না, তারা নিউ জিল্যান্ড গিয়েছেন গত ১৫ ফেব্রুয়ারি। নিবিড়ভাবে অনুশীলনের সুযোগ তারা পেয়েছেন। সাদমানের ধারণা, সেটির প্রতিফলন পড়েছে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে।

“আমাদের অনুশীলনের সময় অনেক বাতাস ছিল। এখানে সবাই বলেছে যে হ্যামিল্টন-ওয়েলিংটনে টেস্ট খেলতে হলে বাতাসে মানিয়ে নিতেই হবে। ৮ দিন আগে এসেছি আমি, অনুশীলন করেছি। আমাদের ব্যাটিং কোচ বলে দিয়েছেন কিভাবে বাতাসে মানিয়ে নিতে হয়। বলেছেন একটু দেরিতে খেলতে, বল শরীরের কাছে থেকে খেলতে।”

“আমি আজকে চেষ্টা করেছি সেভাবেই খেলতে। টেকনিক্যালি যেভাবে বলেছেন, যা দেখিয়ে দিয়েছেন, সেভাবেই করার চেষ্টা করেছি। একদম শেষ পর্যন্ত বল দেখে খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে, আগে আসার কারণে মানিয়ে নিতে পেরেছি আমি। চেষ্টা করব মূল ম্যাচেও এভাবে খেলতে।”

Share Button

     এ জাতীয় আরো খবর