April 13, 2026, 4:16 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

‘দ্বিতীয় বিয়ে করায় বাবাকে পিটিয়ে হত্যা’

‘দ্বিতীয় বিয়ে করায় বাবাকে পিটিয়ে হত্যা’

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জামালপুর সদর উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় দুই ভাই মিলে বাবাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সাবির উদ্দীন জানান, গত শুক্রবার রাতে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম (৫০) জামালপুর সদর উপজেলার আড়ালিয়া গ্রামের মবেদ আলীর ছেলে।

এসআই সাবির বলেন, প্রথম স্ত্রীর মৃত্যুর পর সপ্তাহখানেক আগে আবদুর রহিম দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর তিনি সন্তানদের না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। এ নিয়ে দুই ছেলের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

“বিরোধের জেরে গত শুক্রবার রাতে দুই ছেলে রফিকুল ইসলাম (৩০) ও শফিকুল ইসলাম (২৭) বাবা আবদুর রহিমকে বাড়ির ভেতরে লোহার শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”

ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর