March 23, 2026, 4:58 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাঙামাটির বিশ্বজিত চাকমা

মোঃ তানজিল হোসাইন রাঙ্গামাটি প্রতিনিধিঃ

বৌদ্ধ ধর্ম থেকে চির শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হলেন বিশ্বজিৎ চাকমা,তাঁর বর্তমান নাম আবু বকর।তিনি  রাঙ্গামাটি  জেলার  নানিয়াচর  থানার  ৪নং  ঘিলাছড়ি  ইউনিয়নের  বাসিন্দা , বিশ্বজিৎ  চাকমা  আল  জামিয়াতুল  আরাবিয়া  নছিরুল  ইসলাম  (নাজিরহাট বড় মাদ্রাসার) অন্যতম  মুহাদ্দিস  মাওলানা  হাফেজ  জাফর  আহমদের  মাধ্যমে মাদ্রাসা মসজিদে বসে কালেমাপড়ে ইসলাম ধর্মে প্রবেশ করেন।এ সময়  মাদ্রাসার  শিক্ষক  মাওলানা  শহীদুল্লাহ,  মাওলানা  মুফতী ইবরাহীমসহ প্রমুখ উপস্থিতছিলেন। মাওলানা  শহীদুল্লাহ  ও  নাজিরহাট  বড়  মাদ্রাসার  ছাত্ররা  নব  দীক্ষিত  নওমুসলিমদের হাদিয়া  (নগদ টাকা)  প্রদান  করেন।উল্লেখ্য,  বিশ্বজিৎ  চাকমার  সাথে  তাঁর  অন্য  দুইজন  বন্ধু  আবদুর  রহমান  ও মাসউদুর রহমানএসেছিলেন। তাদের  বাড়ি  পার্বত্যজেলা খাগড়াছড়িতে।গত  কিছুদিন  পূর্বে  আবদুর  রহমান ফেনীতে  ও  মাসউদুর  রহমান  ঢাকায়  ইসলাম  ধর্ম  গ্রহণ  করেন  বলে  জানিয়েছেন,  আবদুররহমান  বর্তমানে  তাবলীগে  সময়  লাগিয়ে  বর্তমানে  ইসলাম  ধর্ম  প্রচারে  নিজেকে নিয়োজিতরেখেছেন। এরই  ধারাবাহিকতায়  সে  বন্ধু  বিশ্বজিৎ  চাকমা  দাওয়াত দেয়। বিশ্বজিৎ  চাকমা ইসলামের  সুমহান আদর্শ ও বিধি-বিধানে  বিমোহিত  হয়ে  ইসলাম  ধর্ম  গ্রহণে  উদ্বুদ্ধ  হয়েছেন  বলেজানান।ইসলাম  ধর্ম  গ্রহণের  পর  তাঁদের  নাজিরহাট  বড়  মাদ্রাসা  মসজিদে  বসিয়ে নামাজ, দোয়া, কালেমাইত্যাদি শিখিয়ে দেয়া হয়।সাথে  সাথে  ইসলামের সুমহান  আদর্শের  উপর  অটল  অবিচল  থাকার জন্য  মাদ্রাসার  হুজুররা  নসিহত করেন এবং  নাজিরহাট  বড়  মাদ্রাসার  বার্ষিক  মাহফিলে  আসার দাওয়াত  দেন।(বিশ্বজিৎ চাকমা’র)  বর্তমান  নাম  আবু বকর,  আবদুর রহমান  ও  মাসউদুর  রহমান  ইসলামের উপর  অটল  অবিচল  থাকার  এবং  ইসলামের  প্রচার  প্রসারে  নিজেদের  নিয়োজিত রাখার জন্যসকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর