March 24, 2026, 1:18 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বান্দরবানে নানান আয়োজনে শুরু হল হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে নানা আয়োজনে শুরু হল হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা। পূজা উপলক্ষে রবিবার সকাল থেকে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজ মন্দিরসহ প্রতিটি ঘরে, পাড়া-মহল্লায় নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা অর্চনা। বান্দরবানের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির, সরকারী কলেজ, বালাঘাটা মন্দির, কালাঘাটা মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপে চলছে এই পূজা। সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সন্তুুষ্টি লাভের আশায় সনাতনী নারী-পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পক্ষে পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজার আয়োজন করা হয়। আর সকাল থেকে পূজার শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে এই পূজা।সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সনাতনী ধর্মালম্বীদের এই সরস্বতী পূজার আনুষ্টানিকতা চলবে। সোমবার সকালে বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের বিভিন্ন মন্ডপের সরস্বতী প্রতিমা বান্দরবানের সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর