March 25, 2026, 9:15 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মালিঙ্গার কাছ থেকে স্লোয়ারের দীক্ষা রুবেলের

মালিঙ্গার কাছ থেকে স্লোয়ারের দীক্ষা রুবেলের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ডেথ ওভারে লাসিথ মালিঙ্গার বোলিংয়ের মুগ্ধ দর্শক রুবেল হোসেন। কি করে অমন বোলিং করা যায়, লঙ্কান পেসারের কাছ থেকে নিচ্ছেন তার টোটকা। শেখার চেষ্টা করছেন মালিঙ্গার স্লোয়ারের গ্রিপ।

বিপিএলে রংপুর রাইডার্সে মালিঙ্গার সতীর্থ রুবেল। এক সময়ে অনেক মিল পাওয়া যেত দুই জনের বোলিং অ্যাকশনে। কাঁধের চোটে রুবেলের অ্যাকশনে এসেছে পরিবর্তন। মালিঙ্গার সঙ্গে নিজের বোলিং অ্যাকশনের এখনও কিছুটা মিল দেখেন রুবেল। তাই স্লোয়ারের গ্রিপ শিখতে তার প্রবল আগ্রহ।

“মালিঙ্গার বোলিং সম্পর্কে সারা বিশ্বের মানুষই জানে। ওর ডেথ ওভারের বোলিংয়ে আমি মুগ্ধ। ওর কাছ থেকে আমি সেই সময়ের বোলিং শেখার চেষ্টা করছি। শেষের দিকে এত ভালো ইয়র্কার কি করে করে জানার চেষ্টা করছি। অনুশীলনে শেখারও চেষ্টা করছি।”

“ও স্লোয়ারের গ্রিপটাও ভিন্নভাবে করে। আমি ওইটা নিয়ে কাজ করছি। এখনি (ম্যাচে) ওই গ্রিপটা আমি চেষ্টা করছি না। আরও কদিন পর চেষ্টা করব।”

এখনই ম্যাচে ব্যবহার না করার কারণ, গ্রিপটা পুরোপুরি আয়ত্তে আসেনি রুবেলের। আগে নেটে প্রচুর অনুশীলন করে কৌশলটা রপ্ত করতে চান।

“(স্টক ডেলিভারিতে মালিঙ্গা যে কয়টা আঙুল ব্যবহার করে) স্লোয়ার দেওয়ার সময় তার একটা আঙুল ও ব্যবহারই করে না। আমি ওর এই গ্রিপটা নেটে দুয়েকবার ব্যবহারের চেষ্টা করেছি। কিন্তু এখনও আমার একটু সমস্যা হচ্ছে। তবে এটা আমি রপ্ত করতে পারব।”

Share Button

     এ জাতীয় আরো খবর