মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর সোনাপুর ইসলামিয়া কাওমী 
প্রতিকি ছবি
মাদরাসা ও এতিমখানায় ১৫ হাফেজের এক মাসের বাজার বাবদ সব মালামাল প্রদান করেছে ‘স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশন’। শুক্রবার এতিমখানার মুহতামিম মাওঃ ছলিম উদ্দিন মাছউদ ও মাদরাসার সহ-সভাপতি মোঃ জামাল হোসেনের হাতে মালামালগুলো তুলে দেন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের সদস্য মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আজিম ভুঁইয়া। এ সময় মাদরাসার শিক্ষক, হাফেজগণ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ জানুয়ারি ২০১৯/ইকবাল