March 23, 2026, 4:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মেসির প্রশংসায় দিবালা

মেসির প্রশংসায় দিবালা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা তারকা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাওলো দিবালা। জাতীয় দল সতীর্থকে তার প্রজন্মের মারাদোনা হিসেবে দেখেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।

নিজ নিজ ক্লাবের হয়ে বুধবার রাতে পরস্পরের মুখোমুখি হবেন আর্জেন্টিনার এই দুই খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে ফিরতি লেগে ইউভেন্তুসের মাঠে খেলতে যাবে বার্সেলোনা।

গত সেপ্টেম্বরে কাম্প নউয়ে প্রথম লেগে মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানের সহজ জয় পেয়েছিল বার্সেলোনা।

ওই ম্যাচের পর থেকে দারুণ ছন্দ ধরে রাখা মেসি মাঝে জাতীয় দলের হয়েও আলো ছড়ান। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলারের দুর্দান্ত হ্যাটট্রিকে একুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা।

কিটোতে হওয়া ম্যাচটিতে বিকল্প খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনা দলে থাকলেও মাঠে নামা হয়নি দিবালার।

ফুটবল ফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দিবালা বলেন, “আমি সবসময় রোনালদিনিয়োর প্রশংসা করেছি। কিন্তু আমাদের প্রজন্মের কাছে মেসিই মারাদোনা।”

“জাতীয় দলে তার সঙ্গে খেলাটা আমার জন্য সম্মানের। একুয়েডরে হ্যাটট্রিক করে সে আমাদের বিশ্বকাপে নিয়ে গেছে। সে একজন জাত নেতা।”

বিশদ এই সাক্ষাৎকারে বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ ও ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করেন দিবালা।

“ভবিষ্যতে আমি নেইমারের সঙ্গে খেলতে চাই।”

দীর্ঘদিন ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা আছে মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর দখলে। তাদের এই আধিপত্যে আসছে বছরগুলোতে নেইমার-দিবালা শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে বলে ধারণা অনেকের।

তবে সে সম্ভাবনার দৌড়ে নেইমারকে এগিয়ে রাখলেন দিবালা।

“মেসি ও রোনালদোর মানের কাছাকাছি থাকায় এই মুহূর্তে সে এটা জয়ের নিকটে আছে। উন্নতি করতে ও শিরোপা জিততে আমাকে পরিশ্রম করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর