March 23, 2026, 3:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ময়মনসিংহে জেএমবির সদস্য সন্দেহে আটক ১

ময়মনসিংহে জেএমবির সদস্য সন্দেহে আটক ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ (ডিবি) তারেক মোহাম্মদ (২২) নামে এক যুবককে আটক করেছে। ভালুকা শিল্পাঞ্চল নাসির গ্লাসের সামনের রাস্তা থেকে গত সোমবার সন্ধ্যায় তারেককে আটক করা হয়। ডিবির দাবি, আটক যুবক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ডিবি জানিয়েছে, আটক তারেক নিজেই স্বীকার করেছেন, তিনি জেএমবির সদস্য। ডিবির উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানিয়েছেন, এ ঘটনায় ভালুকা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারেককে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। এসআই পরিমল চন্দ্র জানান, আটক যুবক ময়মনসিংহ সদর উপজেলার বোররচরের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়। এসআই পরিমল জানান, ভালুকার জমিরদিয়া মাস্টারবাড়ি নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করা হচ্ছিল। এ সময় হঠাৎ এক যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরিমল আরো জানান, গত ১৭ আগস্ট হরিববাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে বোমা তৈরির সময় আলম নামে এক জেএমবি সদস্য নিহত হন। আটক তারেক নিহত ওই আলমকে চেনেন বলে স্বীকার করেছেন।

 

ডিটেকটিভ নিউজ ডেস্ক                  ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ (ডিবি) তারেক মোহাম্মদ (২২) নামে এক যুবককে আটক করেছে। ভালুকা শিল্পাঞ্চল নাসির গ্লাসের সামনের রাস্তা থেকে গত সোমবার সন্ধ্যায় তারেককে আটক করা হয়। ডিবির দাবি, আটক যুবক নিষিদ্ধ-ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ডিবি জানিয়েছে, আটক তারেক নিজেই স্বীকার করেছেন, তিনি জেএমবির সদস্য। ডিবির উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানিয়েছেন, এ ঘটনায় ভালুকা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারেককে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করানো হয়। এসআই পরিমল চন্দ্র জানান, আটক যুবক ময়মনসিংহ সদর উপজেলার বোররচরের বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়। এসআই পরিমল জানান, ভালুকার জমিরদিয়া মাস্টারবাড়ি নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করা হচ্ছিল। এ সময় হঠাৎ এক যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরিমল আরো জানান, গত ১৭ আগস্ট হরিববাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে বোমা তৈরির সময় আলম নামে এক জেএমবি সদস্য নিহত হন। আটক তারেক নিহত ওই আলমকে চেনেন বলে স্বীকার করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর