ইমানুল সোহান ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০১৯ নির্বাচনে সরকার
সমর্থিত শাপলা ফোরাম পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় অনুষদ ভবনের ৪২৭ নং রুমে ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর দেড় টা পর্যন্ত। নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.
মুহাম্মদ সোলায়মান সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা করেন। ফলাফলে আওয়ামী পন্থী শাপলা ফোরাম থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও সহ-সভাপতি পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. এইচ. এম আক্তারুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন ও কোষাধ্যক্ষ পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান। কার্যকরী পরিষদের নতুন সদস্যরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.মোঃ মাহবুবর রহমান, ইনফরমেশন এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রফেসর ড. মোঃ মেহের আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন, ইংরেজী বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়শ্রী সেন জয়লাভ করেছে।
নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, নির্বাচনে ৪০৪টি ভোটের বিপরীতে ৩০৩টি ভোট প্রদান করে শিক্ষকরা। নির্বাচনে ফলাফলে মোট ১৫টি পদের সবকটিতেই জয়ী হয়েছে ‘শাপলা ফোরাম’ প্যানেল।
প্রাইভেট ডিটেকটিভ/১২ ডিসেম্বর ২০১৮/ইকবাল