-
- ধর্ম, সারাদেশে
- যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন পুজা মন্দিরে শ্রী শ্রী কৃষ্ণ রাস যাত্রা পুজা পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন লাবলু এবং পৌরমেয়র মোঃ অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান
- আপডেট সময় November, 24, 2018, 11:33 pm
- 395 বার পড়া হয়েছে
আগুন রায়, মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের মণিরামপুরে চলছে হিন্দু ধর্মালবীদের শ্রী শ্রী কৃষ্ণ রাস উৎসব। বরাবরের মত

এবারেও মণিরামপুর উপজেলার বিভিন্ন পুজা মন্দিরে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে রাস মেলার উৎসব। রাস উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন মন্দিরে আবার আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এলাকার সকল শ্রেণীর মানুষ পুজা মন্দিরে আসছে পুজা দেখতে। মণিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাব,মোঃ আমজাদ হোসেন লাভলু এবং পৌরমেয়র জনাব,মোঃ অধ্যক্ষ মাহামুদুল হাসান উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।মণিরামপুর উপজেলার মহাদেবপুর শ্রী শ্রী কৃষ্ণ রাস যাত্রা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র মোঃ অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, (০১ নং) ওয়ার্ডের কাউন্সিলর, মোঃ আজীম হোসেন, (০৪ নং) ওয়ার্ডের কাউন্সিলর, মোঃ আব্দুর রহমানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতানেত্রী বৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ নভেম্বর ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর