আবু তালহা তুফায়েল, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
আল্লাহ যাকে ভালোবাসেন, থাকেই হেদায়ত দান করেন। কেননা নবী সা.এর চাচা আবু

তালেব নবীকে অনেক ভালবাসতে,নবী ও চাচাকে অনেক ভালবাসতেন। যখন মৃত্যুর সময় হলো, তখন নবী সা. অনেক চেষ্টা করলেন আবু-তালেবকে মুসলমান বানানোর জন্য, কিন্তু পারলেন না। তখন ব্যথাক্রান্ত হয়ে ফিরলেন নিজ বাসস্থানের দিকে, তখনি আল্লাহ কোরানে আয়াত নাজিল করে দেন, হে নবী তুমি যাকে ভালবাস, তাকে আমি হেদায়াত দেইনা, আমি যাকে ভালবাসি, তাকেই হেদায়াত দান করি। তা থেকে স্পষ্ট বুঝা যায় হেদায়াত আল্লাহর হাতে, অন্য কারো হাতে নয়। কিন্তু সাদ সাহেব বলেন হেদায়াত আল্লাহর হাতে নয়, এটা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে।
২২ নভেম্বর ২০১৮ ইং, বৃহস্পতিবারে গোয়াইনঘাটের বৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ “জামেয়া আহলিয়া দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার” বার্ষিক এনামি ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে- আল্লামা নুরুল ইসলাম খাঁন সাহেব উপরোক্ত কথা বলেন। তিনি চলমান তাবলীগ সংকট নিয়ে মাওলানা সাদ সাহেবের বানোয়াটী কথাগুলো জনসাধারণের কাছে তোলে ধরেন এবং সবাই মিথ্যাবাদীদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সচেতন থাকার আহ্বান জানান।ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার পরিচালক, ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তা এবং মাহফিলে উদ্বোধন নসিহত করেন উক্ত মাদরাসার শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান (রায়গড়ি)।
উক্ত ওয়াজ মাহফিলে নসিহত প্রদান করেন আল্লামা আলীম উদ্দিন (দুর্লভপুরি), আল্লামা আব্দুল কাদির (বাগেরখালি), আল্লামা শরিফুদ্দিন সাহেব (বড়দেশি) প্রমুখ উলামায়ে কেরাম।