চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করেছে 
ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি আবু মুছা ভুঁইয়া স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মফিজুর রহমান, কাজী বাবুল, মোঃ ইউনুছ, সাইফুল ইসলাম শাহীন, ইদ্রিছ মিয়াজী, প্রধান শিক্ষক আবদুল মান্নান মোল্লা, মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবু বকর ভুঁইয়া, সাবেক প্রধান শিক্ষক আবদুল কাদের, পরিচালনা কমিটির সদস্য পেয়ার আহমেদ, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মাস্টার আবু তাহের, মোজাম্মেল করিম বাদল, মিজানুর রহমান টিটু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান মেম্বার, ফারুক চৌধুরী, শ্রমিকলীগ নেতা ইয়াছিন উদ্দিন, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, আরাফাত চৌধুরী, জসিম উদ্দিন, সৈয়দ আহাম্মদ জানিয়াল, আবু রশিদ চৌধুরীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ে সততা স্টোর, মুক্তিযোদ্ধা কর্ণার ও প্রাক-প্রাথমিক শ্রেণি কক্ষ উদ্বোধন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ নভেম্বর ২০১৮/ইকবাল