April 7, 2026, 4:48 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পরীক্ষা না দিয়েই মেধাতালিকায় স্থান এক শিক্ষার্থীর

সিলেট প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা না দিয়েই মেধাতালিকায় স্থান পাওয়া এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১৮-১৯ সেশনের ভর্তি কমিটির সদস্যসচিব জহীর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার ‘বি’ ইউনিটে মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি সাক্ষাৎকারের দিন নির্ধারিত ছিল। ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ৩৫৩ তম হওয়া রাসিক মারজান নামের এক শিক্ষার্থী এইচএসসির নকল সনদ নিয়ে ভর্তি হতে আসেন। এসময় ভর্তি কমিটির সদস্যদের ক্রমাগত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাসিক জালিয়াতির কথা স্বীকার করেন।এসময় রাসিক জানায় যে, পরিবারের সদস্যদের মাধ্যমে তিন লাখ টাকা দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাধ্যমে জালিয়াতি করে মেধাতলিকায় স্থান পায় তিনি।জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুনুর রশীদ বলেন, ‘পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে রাসিকের নামে মামলা আছে। সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের হাতে তাকে তুলে দেয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১২ নভেম্বর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর