April 7, 2026, 4:41 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গুলশান কমার্স কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফিস আদায়, শিক্ষার নামে চলছে ব্যবসা

আরিফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

mostbet
সরকার থেকে বার বার অতিরিক্ত ফি না নেয়ার কথা জানালেও ঢাকার প্রগতি
স্বরণীতে  অবস্থিত গুলশান কমার্স কলেজে বরাবরই  আসছে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ । আসন্ন ২০১৯ এর এইচ এস সি পরিক্ষার্থীদের টেস্ট পরিক্ষাকে সামনে রেখে ছাত্রদের জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত ফিস নেয়া হচ্ছে। প্রতি মাসে ১০০০ টাকা বেতন, পরিক্ষার ফিস ১২০০ টাকা,  অনুপস্থিতিতে জরিমানার হার ১০০ টাকা করে নেয়ার পরেও মেটে নি তাদের টাকার ক্ষুধা। তারা এখন নতুন করে কলেজ উন্নয়ন ফি এর নামে অতিরিক্ত ৩০০০ টাকা এবং কম্পিউটার ল্যাব ফি ১০০০ টাকা নিচ্ছে।  আগামি ১১ ই নভেম্বর  টেস্ট পরিক্ষা   থাকায় অনেকেই এই বিসয়ে অভিযোগ করছে না। কারন অভিযোগের ফলে হয়ত  সংশ্লিট   শিক্ষকরা তাদের ফেল করিয়ে দেবেন এই ভয়ে মুখ খুলছেন না কেউ।

আজ বিকেলে ক্লাসে সবাইকে নোটিশে জানানো  হয় যে আগামী ৩/১১/২০১৮ এর মধ্যেই সকলকে এই টাকা পরিশোধ করতে হবে।হঠাত এই নোটিশ এর  ফলে বিপাকে পড়েছে ছাত্র ছাত্রী সহ তাদের অভিভাবকরা। কারন এই অতিরিক্ত ফিস সহ গড়ে প্রতিটি ছাত্র ছাত্রীদের দিতে হবে দশ থেকে এগারো হাজার টাকা।  তাই দিশেহারা এই অভিভাবকরা সবাই ছুটছেন কলেজের এই অতিরিক্ত ফিস দিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে।
   প্রাইভেট ডিটেকটিভ/৩১ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর