April 6, 2026, 3:11 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিংড়ায় ৫ম শ্রেণীর ছাত্রীকে অপরহণের চেষ্টা

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় কালাইকুড়ি আনন্দস্কুলের জীম নামের ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরনের চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যাক্তি।রবিবার দুপুরে পাকুড়িয়া কারাইকুড়ি উচ্চ বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন এ ঘটনা গটে। মেয়েটির বাবা নবিন প্রাং পাকুড়িয়ার একটি পুকুর দেখাশুনা করেন।মেয়েটির আম্মা আকলিমা জানান,আমার মেয়েকে কাল দুপুরে তার বাবার কাছে পাঠাই মাছ আনতে আধা ঘন্টা পরে মেয়েটি বাড়িতে ফিরে আসে এবং মা বলে চিৎকার করে বলেন,আমার চারিদিকে অন্ধকার লাগছে,চোখে কিছুই দেখতে পারছিনা।তার আম্মা আরো বলেন,সারারাত মেয়েটি ঘনঘন বমিও করেছে।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমার মেয়ে কিছুই বলতে পারেনা।
মেয়েটি জানান,আমি আব্বুর কাছে যাবার জন্য রাস্তায় বের হলে একটি অপরিচিত মানুষ আমাকে বলে আমি তোর দাদা হই।তোর বাবা আমাকে চিনে।চল আমার সাথে বাজারে দোকানে বসে কিছু খাই।আমি রাজি না হলে লোকটি আমার হাত ধরে। তার পর চোখে ঘুম ঘুম ভাব চারিদিকে অন্ধকার।এর পর আমি কিছুই জাানিনা।
বর্তমানে মেয়েটি সিংড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর