March 22, 2026, 9:44 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোরআন অবমাননার দায়ে রাজশাহী তানোর থানায় মামলা

রুহুল আমীন খন্দকার  রাজশাহী  ব্যুরো প্রধান :

মুসলমানদের প্রানপ্রিয় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার দায়ে রাজশাহীর তানোরে উপজেলায় জামাল উদ্দীন (৩১) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ আসামী জামালকে এখন পর্যান্ত গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ঘটেছে তানোর পৌরশহরের মোল্লাপাড়া এলাকায়। গত মঙ্গলবার রাতে গ্রামবাসীর পক্ষে মোল্লাপাড়া এলাকার মোসলেমুদ্দীন বাদি হয়ে ওই এলাকার মৃত সাহেব জানের ছেলে জামালকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় নিজের বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জামাল উদ্দীন ও তার মা ছাহেরা বেওয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামালের মা ঘর থেকে কোরান শরীফ হাতে নিয়ে ছেলেকে সত্য কথা বলতে বলেন। জামাল কোরান শরীফ হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগের বসে কোরান শরীফের  ওপর পা দিয়ে ডলাডলি করে। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে রাতেই থানায় এসে জানাই। আর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে মোসলেমু উদ্দীন বাদি হয়ে মামলাটি করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬ অক্টোবর ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর