April 7, 2026, 1:17 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ইবিতে ভর্তি ফি বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

ইমানুল সোহান ইসলামী বিশ্ব বিদ্যালয় সংবাদদাতাঃ
ইসলামী বিশ্ব বিদ্যালয়ে বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনের করছে বিশ্ব বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা দুই দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে আগামী ২৯ অক্টোবর কঠোর আন্দোলনের যাওয়ার হুমকি দেয় তারা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় তারা।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ^বিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে আন্দোলনকারীরা। এসময় বেলা ১২ টার দিকে বিশ্ব বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের সাথে কথা বলে এবং আন্দোলন তুলে নিতে বলে। আন্দোলনকারীরা জানান আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। পরে প্রক্টরিয়াল বডি সেখান থেকে সরে আসলে তারা প্রশাসন ভবনের সমনে অবস্থান কর্মসূচী করে।

mostbet

জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি সহ অভ্যন্তরীন ফি প্রায় ৩ গুণ বৃদ্ধি করেছে বিশ্ব বিদ্যালয় প্রশাসন। এদিকে আন্দোলনকারীরা বেলা পৌনে ২ টার দিকে প্রশাসন ভবনের সমনে বিশ্ব বিদ্যালয় প্রশাসনকে দুই দিনের সময় বেধে দেয়। এসময়ের মধ্যে তাদের যৌক্তিক আন্দোলন মেনে না নিলে ২৯ অক্টোবর থেকে কাঠোর আন্দোলনের হুমকি প্রদান করা হবে। এসময় সেখানে বিশ^বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত ছিল। পরে সেখান থেকে আন্দোলনকারীরা ওই দিনের আন্দোলন শেষ করে।
এবিষয়ে বিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘দেশের সকল বিশ্ব বিদ্যালয়ের সাথে সমন্বয় করে গত বছর বিশ^বিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানো হয়েছে। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।’
উল্লেখ, গত ১৫ আক্টোবর থেকে আন্দোলন শুরু হয়। পরে বিশ্ব বিদ্যারয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর