মোস্তাফিজুর রহমান ফিলিপস্ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বিজয়াদশমীতে মায়ের পায়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাঘাটায় শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শুভ শক্তির জয়ের প্রত্যাশা জানিয়ে দেবীর কাছে ছিল প্রার্থনা। ছিল পুজোর আনন্দের রেশ আর বিদায়ের সুরও। আসছে বছর আবার হবে, এই প্রত্যাশায় এবার আনন্দের রেশটুকু থেকে যাবে আগামী সময়ের জন্য।
গত ১৯অক্টোবর শুক্রবার সাঘাটায় ৬৭টি পুজা মন্ডপে সুষ্ঠুভাবে প্রতিমা বির্সাজন সর্ম্পন হয়েছে তবে ভরতখালী ইউনিয়নের উল্যাবাজারে প্রতিমা বির্সাজনের আগে আরোতী হওয়াকে কেন্দ্র করে দুই মন্ডপের ভক্তেদের মাঝে হাতাহাতির সংঘঠিত হয় পরে আনসার বিডিপি ও জনসাধারনের সহযোগীতায় পরিস্থিতি শান্ত করে সুষ্ঠুভাবে কাগড়াগারী নদীতে প্রতিমা বিসার্জন সর্ম্পন করা হয়।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী। মহাশক্তির কাছে রোগ-শোক-জরা কাটিয়ে দেশের মঙ্গল কামনায় জানানো হয় প্রার্থনা।
আবারো বছর ঘুরে ফিরবেন অসুরদামিনী। আসছে বছর আবার হবে। অপেক্ষার প্রহর শুরু এখন থেকেই।
প্রাইভেট ডিটেকটিভ/২০ অক্টোবর ২০১৮/ইকবাল