
বর্তমান চলমান তাবলীগ সংকট নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়, উপজেলার সর্ববৃহৎ দ্বীনী বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসায় অনুষ্ঠিত হয় তাবলীগি ওজাহতি জোড়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক (চাক্তা)।
প্রধান অতিথির বক্তব্য রাখেন তাবলীগের মজলিসে শুরা সিলেট শাখার সদস্য ও হযরত শাহজালাল রহ. দরগাহ মাদরাসার শায়খুল হাদীস মুহিব্বুল হক গাছবাড়ি।
তিনি বর্তমান তাবলীগ সংকট নিয়ে অলোচনা করেন। মাওলানা সা’দ সাহেবের আসল মুখোশ উন্মোচন করেন, তার ভ্রান্ত আক্বিদা জনসাধারণের কাছে তোলে ধরেন। যেমনঃ মাওলানা সা’দ সাহেব বলেন, মসজিদ মাদরাসায় শিক্ষকতা করে টাকা নেয়া দ্বীন বিক্রির নামান্তর, যারা টাকা নেয় তাদের পূর্বে বেশ্যা নারী জান্নাতে যাবে। এরকমভাবে তার অনেক ভ্রান্ত আক্বিদার দৃষ্টান্ত দেন।
তিনি আরো বলেন, দারুল উলুম দেওবন্দ ফতওয়া দিয়েছে, মাওলানা সা’দ সাহেব আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত নয়। দারুল উলুম দেওবন্দ আমাদের আইডল। আর তিনি দারুল উলুম দেওবন্দের ফতওয়া পড়ে জনসাধারণকে বুঝিয়ে দেন।
শুধু তাও শেষ নয়, মাওলানা সা’দ এর জীবন ইতিহাস সম্পর্কে প্রশ্ন উঠলে দেখা যায়, তিনি লেখাপড়া শেষ করার পর কখনো ১টা চিল্লাও তাবলীগে সময় দেন নি। মাত্র ৩দিন সময় তাবলীগে দিয়েছিলেন। তারপর সরাসরি তাবলীগের আমির হয়ে যান। তবে তিনি ইন্ডিয়ার তাবলীগ জামাতের মজলিসে শুরার কয়েকজন সদস্যের মধ্যে একজন সদস্য ছিলেন, তাও ইলিয়াস রহ. এর বংশধর হিসেবে ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দারুস সালাম লাফনাউট মাদরাসার শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ি, নাইবে শায়খুল হাদীস হুসাইন আহমদ গণীকান্দি, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আবু বকর, সাহিত্যিক আমিনুর রশিদ গোয়াইনঘাটি, নজরুল ইসলাম তোকাক্কুলি, এডভোকেট মোহাম্মদ আলী, মাওলানা ফয়জুল করিম, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল্লাহ ক্বাসেমী, নুরুল ইসলাম বৌলগ্রামি, মাওলানা বদরুজ্জামান, তৈয়বুর রহমান, মুনির আহমদ সাহেব, গোলাম আম্বিয়া কয়েছসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, মহদ্দিস, শিক্ষক, ছাত্রসহ অনেকেই।