April 6, 2026, 4:47 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ব্র্যাক এর পৃষ্টপোষকতায় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়

মৌলভীবাজার  প্রতিনিধিঃ

mostbet

ব্র্যাক এর পৃষ্টপোষকতায় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখেছে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কমলগঞ্জ গণমহা বিদ্যালয়সহ পর্যায় ক্রমে বিভিন্ন বিদ্যালয়কে পরাজিত করার পর চূড়ান্ত পর্যায়ে কমলগঞ্জ সরকারী মডেল স্কুল কে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় এর অংশগ্রহন কারী শিক্ষার্থীরা। বিজয়ীরা হলেন- আফিফা শারমিন চেšধুরী (৯ম), সাকেরা আক্তার (৭ম), নাফিসা জান্নাত চৌধুরী(৯ম), ফাতেমা আক্তার (৭ম), স্নিগ্ধা গোস্বামী (৭ম), গতকাল কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত উক্ত প্রতিযোগিতায় মডারেট এর দায়িত্ব পালন করেন- ব্র্যাক শিক্ষা কর্মসূচি ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, বিচারকের দায়িত্ব পালন করেন গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ প্রভাষক রাবেয়া খাতুন, আব্দুল গফুর চৌধুরী, মহিলা কলেজের প্রভাষক হামিদা খাতুন, যুক্তিবিদ্যা বিভাগ কমলগঞ্জ গনমহা বিদ্যালয়. শাহরিয়া জেবিন। এসময় কোচের দায়িত্ব পালন করেন কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্র কুমার পাল বলেন- গর্ববোধ করি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহ্য ধারাকে অব্যাহত রেখেছে। শিক্ষার্থীরা সমাজ ও জাতির জন্য বার বার ভাল কিছু নিয়ে আসুক এটাই কামনা করি ও সকল শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুনেল আহমদ তরফদার বলেন- বাংলাদেশ বর্হিবিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে প্রশংসিত হওয়ার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের সফলতায়ও আলোচিত হচ্ছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রধান সফলতা হিসেবে শিক্ষা দেশব্যাপী প্রসংশিত হয়েছে। ছাত্র ছাত্রীদের যোগ্য হিসেবে তৈরি করতে বর্তমান সরকার নতুন নতুন প্রকল্প আনয়নের মাধ্যমে কাজ করছে। যা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে বিশ্বের কাছে শিক্ষা বান্ধব দেশ হিসেবে রুপান্তরিত হবে। এরই ধারাবাহিকতা রক্ষায় কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।বিজয়ী শিক্ষার্থীদের সফলতায় গর্ববোধ করছি তাদেরকে অভিনন্দন জানাই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫ অক্টোবর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর